April 23, 2026, 10:34 am
নোটিশ :

দিরাই পৌর যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন

এস এম উমেদ আলী

এস এম উমেদ আলী//

যুব জমিয়ত বাংলাদেশ দিরাই পৌর শাখার কাউন্সিল অধিবেশন ১লা নভেম্বর রোজ শুক্রবার বাদ জুমআ দিরাই উপজেলা জমিয়তের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

যুব জমিয়ত পৌর শাখার আহবায়কের সভাপতি মুফতি আহমদ কবীর আরেফী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনঃ
দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ মহিউদ্দিন কাসেমী, দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ মুখতার হোসেন চৌধুরী, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ এনামুল হক, দিরাই পৌর জমিয়তের সভাপতি মাওঃ হেলাল আহমদ,দিরাই উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাও আবিদুর রহমান,সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ ওবায়দুল হক চৌধুরী,শ্রমিক জমিয়ত দিরাই উপজেলার সভাপতি মাওঃ মাসুম আহমেদ,দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওঃ মুহাম্মদ মিয়া,উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ রাজী,সাংগঠনিক সম্পাদক মুফতি মোশাররফ হোসাইন প্রমুখ।

হাঃ বুরহান আহমদ’কে সভাপতি/ মাওঃ খলিলুর রহমান সাদী’কে সাধারণ সম্পাদক ও শাহনুর পাশা’কেসাংগঠনিক সম্পাদক করে দিরাই পৌর যুব জমিয়তের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ ওবায়দুল হক চৌধুরী!
দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ মহিউদ্দিন কাসেমী’র মোনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের কাজ সমাপ্ত ঘোষণা করা হয়!

 



ফেইসবুকে আমরা