দিরাইয়ে তৌহিদী জনতার কাছে জামাত নেতা শিশির মনিরের দুঃখ প্রকাশ

 

দিরাই প্রতিনিধিঃ

পূজা মণ্ডপে জামায়াত মনোনীত প্রার্থী শিশির মনির কর্তৃক ধর্ম অবমাননাকর বক্তব্যের জন্যে দিরাইয়ে তৌহীদি জনতার কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আজ ১৩-১০-২৫ ইং. দিরাই জমিয়ত কার্যালয়ে বাদ এশা এড. শিশির মনির শতাধিক তৌহিদী জনতার সামনে রোযা পূজা মুদ্রার এপিঠ ওপিঠ মন্তব্যের জন্যে দুঃখ প্রকাশ করে বলেন,আমি চাই সবাই মিলেমিশে চলি, তাই বারেবার ফোন করেছি আমি দিরাই এসে এ বিষয়ে সুরাহা করব। আপনারা জানেন আমি ঐকমত্য কমিশনের মিটিং থাকায় আসতে পারিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী।
উল্লেখ্য, রোযা পূজা মুদ্রার এপিঠ ওপিঠ মন্তব্যের কারনে ধর্ম অবমাননার দায়ে দিরাইয়ে তৌহিদী জনতার ব্যনারে গত ০৪ অক্টোবর, শনিবার, বা’দ যোহর দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের জনতার ব্যনারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিক্ষোভ পরবর্তী থানা পয়েন্টে পথ সভায় বক্তারা তাকে অনতিবিলম্বে প্রথমে আল্লাহর কাছে অতঃপর দিরাই বাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *