April 23, 2026, 9:04 am
নোটিশ :

যুক্তরাজ্য প্রবাসী মোঃ লিংকন মিয়া AIUDO’ র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভ্রাতৃত্বের বন্ধনের শুভেচ্ছা

এস এম উমেদ আলী

 

দিরাই উপজেলার আকিল শাহ বাজারের কৃতি সন্তান ভ্রাতৃত্বের বন্ধন ও থ্রী বন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লিংকন মিয়া সম্প্রতি Akilsha International Unity & Development Organization (AIUDO)-এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভ্রাতৃত্বের বন্ধন সংগঠন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মোঃ লিংকন মিয়া বলেন, সবাইকে নিয়েই আমি উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাব, সবার প্রতি আমার শুভেচ্ছা রইল।
তিনি বলেন,আমার ৩টি লক্ষ্য — উন্নয়ন, ঐক্য প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া। শিক্ষাই সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আগামী ১০ বছরের মধ্যে নতুন প্রজন্মের প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হয়— এটাই আমার লক্ষ্য।
তিনি বিশ্বাস করেন, সমাজ তখনই এগিয়ে যায় যখন তরুণরা সুশিক্ষিত, মাদকমুক্ত এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকে।
আসুন আমরা সবাই মিলে ঐক্য, উন্নয়ন ও মানবতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

 



ফেইসবুকে আমরা