অমর একুশে বইমেলায় আসছে আবিদ কাওসারের নতুন কাব্যগ্রন্থ ‘যেখানে শব্দ থেমে যায়’

আসছে অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে সমকালীন সময়ের আলোচিত কবি আবিদ কাওসারের তৃতীয় কাব্যগ্রন্থ “যেখানে শব্দ থেমে যায়”। নিজস্ব কাব্যভাষা ও সংবেদনশীল প্রকাশের জন্য পরিচিত এই কবির নতুন বইটি নিয়ে ইতোমধ্যেই পাঠকমহলে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।

বইটি সম্পর্কে কবি জানান, এখানে প্রেম, নিঃসঙ্গতা ও সমাজের কঠিন বাস্তবতাকে একসূত্রে বাঁধার চেষ্টা করা হয়েছে। শব্দের সীমানা যেখানে শেষ হয়, সেখান থেকেই অনুভবের গল্পের শুরু—এই দর্শনই ফুটে উঠেছে কাব্যগ্রন্থের প্রতিটি পঙ্ক্তিতে। ইতিপূর্বে প্রকাশিত কবির পূর্ববর্তী গ্রন্থগুলো দারুণ পাঠকপ্রিয়তা পাওয়ায় এবারের বইটি নিয়েও আশাবাদী প্রকাশনা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *