দিরাইয়ে নাছির চৌধুরী’র পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নাসির উদ্দিন চৌধুরী’র পক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। সোমবার বিকাল ৩ ঘটিকায় দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টানাখালি বাজার, সাদিরপুর পয়েন্ট ও কর্ণগাও বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ফারুক সরদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য সোহেল তালুকদার, করিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জুবের সর্দার, করিমপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আউলা, দিরাই উপজেলা মা: উলামা দলের আহ্বায়ক রজব আলী, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, দিরাই উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম আহবায়ক নুর আহমদ তালুকদার, করিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-মাসুদ, যুগ্ম-আহবায়ক আরজান খা, ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *