
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশাচাপানী ইউনিয়ন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে খালিশাচাপানী ইউনিয়নের মধ্যে বাইশপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেচ্ছাসেবক দল খালিশাচাপানী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আশা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রংপুর পরিচালক আফতাবুল ইসলাম এর সঞ্চালনায়, ইউনিয়ন সেচ্ছাসেবক দলে সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১(ডোমার -ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে পথসভা ও লিফলেট বিতরণ করেন খালিশাচাপানী ইউনিয়ন সেচ্ছাসেবক দল ও নেতৃবৃন্দ।
পথসভা শেষে ডালিয়া নতুন বাজারে ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তারা। এসময় বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরা হয়।
এসময় উপজেলা নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন, তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন। তিনি সৎ মানুষ। তিনি কোনো দুর্তীতি করবেন না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান সবুজ আহবায়ক সেচ্ছাসেবক দল ডিমলা উপজেলা শাখা।প্রধান বক্তা ছিলেন আলমগীর কবির প্রিন্স সদস্য সচিব উপজেলা সেচ্ছাসেবক দল।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মঈদুল ইসলাম, সামছুল হক হুদা,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আতোয়ার রহমানসহ বিএনপি, সেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।















Leave a Reply