দিরাই আলিয়া মাদরাসার ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

এস এম উমেদ আলীঃ

ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই সরকারী আলিয়া মাদ্রাসা শাখার কাউন্সিল অধিবেশন ২০ আগস্ট মঙ্গলবার বাদ যোহর জালালসিটি জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়!
মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে হাঃ সাদিকুর রহমানের কুরআন তেলাওয়াত ও হাফিজ রাইসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ মুখতার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেনঃ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ এনামুল হক, দিরাই পৌর জমিয়তের সভাপতি মাওঃ হেলাল আহমদ, শ্রমিক জমিয়ত দিরাই উপজেলার সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা জিয়াউল করিম, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ রাজী, উপজেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ তালুকদার, ছাত্র জমিয়ত দিরাই ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাইফ আহমদ, সহসভাপতি, সিয়াম আহমদ, সাধারণ সম্পাদক, সাজু আহমদ, জামেয়া শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফয়সাল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

২১ সদস্য বিশিষ্ট নব কমিটির প্যানেল ঘোষণা করেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আসআদ আহমদ তালুকদার।কমিটিতে যারা এলেন সভাপতি মেহেদী হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হৃদয়। সাংগঠনিক সম্পাদক, শামসুল হক।পরিশেষে শায়েখ মাওলানা মুহি উদ্দিন কাসিমির দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *